খেলতে গিয়ে নালায় ডুবে দুই শিশুর মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খেলতে গিয়ে নালার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার

2026-07-06T09:09:23+00:00
2026-07-06T09:09:23+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
খেলতে গিয়ে নালায় ডুবে দুই শিশুর মৃত্যু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০৯ এএম 
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খেলতে গিয়ে নালার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলো আরশী আক্তার (৭), সে ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের আনিসুর রহমানের মেয়ে এবং লিমা আক্তার (৮), সে বড়ভিটা ইউনিয়নের সীমান্তবর্তী নওদাবাস গ্রামের নুর হোসেনের মেয়ে। দুইজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফিরে দুই শিশু খেলতে বের হয়। এরপর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করেন। পরে রাত আটটার দিকে বাড়ির পেছনের একটি নালায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। 


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নালা  বোন  মৃত্যু  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: