বিশ্বকাপ থেকে কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের হতাশা আর্থিক প্রাপ্তিতে কোনো প্রভাব ফেলেনি। ফিফার

2026-07-06T10:09:35+00:00
2026-07-06T10:09:35+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ থেকে কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:০৯ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের হতাশা আর্থিক প্রাপ্তিতে কোনো প্রভাব ফেলেনি। ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েও বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা পাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে এক কোটি ৫ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ।

সব মিলিয়ে ব্রাজিল পাবে দুই কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ধরে) প্রায় তিনশ ষোলো কোটি বিশ লাখ টাকা।

এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করছে ফিফা। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।


শুধু চ্যাম্পিয়ন দলই পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। রানার্সআপ দল পাবে প্রায় ৪৭৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকারী দল প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দল প্রায় ৩৮৯ কোটি টাকা।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সিবিএফের কোষাগারে তাই যোগ হচ্ছে কয়েকশ কোটি টাকার পুরস্কার, যা ভবিষ্যতে ব্রাজিল ফুটবলের উন্নয়ন ও জাতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  ব্রাজিল  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: