জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে

2026-07-06T13:36:02+00:00
2026-07-06T13:36:02+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম 
জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

হারারেতে বাংলাদেশ সময় সোমবার দুপুর দেড়টায় মুখোমুখি দুই দেশ। চোটের কারণে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস। উইকেটকিপিংয়ে রয়েছেন নুরুল হাসান সোহান।

অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশে আছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

সময়ের আলো/জেডআই





  বিষয়:   জিম্বাবুয়ে  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: