শ্রীলংকায় কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলংকার নেগোম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো বন্দি ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিবর্ষণের

2026-07-06T17:00:45+00:00
2026-07-06T17:00:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শ্রীলংকায় কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম 
শ্রীলংকায় কারাগারে ভয়াবহ সংঘর্ষ। সংগৃহীত ছবি
শ্রীলংকার নেগোম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো বন্দি ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিবর্ষণের পর এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন বন্দি এবং ৫ জন কারা কর্মকর্তা রয়েছেন। এই সহিংসতায় আরও প্রায় শতাধিক মানুষআহত হয়েছেন। 

স্থানীয় গণমাধ্যম আদাদেরানা ও নিউজ ওয়ারের বরাত দিয়ে জানা গেছে, শ্রীলংকার পশ্চিমাঞ্চলীয় উপকূলের নেগোম্বো কারাগারে রোববার প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রোববারের সেই প্রাথমিক সংঘর্ষে দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন।


সোমবার (৬ জুলাই) পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং কারারক্ষীদের সাথে বন্দিদের নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কারারক্ষীরা গুলি ছুড়তে বাধ্য হয়। কারাগারের এই চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সেখানে সেনা মোতায়েন করেছে শ্রীলংকা সরকার।

বর্তমানে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২ হাজার ৪১৭ জন বন্দি ধারণক্ষমতার এই কারাগারে হঠাৎ কেন এমন ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারাগার ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   শ্রীলংকা  কারাগার  সংঘর্ষ  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: