নাহিদ রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

নাহিদ রানার রেকর্ডগড়া বোলিংয়ের পরও জয়ের দেখা পেল না বাংলাদেশ। মাত্র ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে

2026-07-06T22:51:06+00:00
2026-07-06T23:04:11+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
নাহিদ রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ১১:০৪ পিএম
নাহিদ রানার রেকর্ডগড়া বোলিংয়ের পরও জয়ের দেখা পেল না বাংলাদেশ। ছবি : সংগৃহীত
নাহিদ রানার রেকর্ডগড়া বোলিংয়ের পরও জয়ের দেখা পেল না বাংলাদেশ। মাত্র ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৫ রানের হার মেনেছে টাইগাররা।

সোমবার (৬ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। একপর্যায়ে ৭৪ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন অফ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে আরও ছিটকে যায় বাংলাদেশ। পরে শেষ ভরসা ছিলেন নুরুল হাসান। তিনি ৪৪ বলে ৩১ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ১৪১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন এই পেসার।

এর আগে দেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের যৌথ রেকর্ড ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের। নাহিদ ২১ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেও ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নাহিদ রানা  রেকর্ড  ম্যাচ  জিম্বাবুয়ে  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: