ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)– এর ৬টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপি সদর দফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত ওই আদেশে অনুয়াযী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আমীর খসরুকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী পিপিএমকে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপপুলিশ কমিশনার, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন পিপিএমকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা বিভাগ), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা বিভাগ) মো. আনোয়ার সাঈদকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) মো. শাহরিয়ার আলী বিপিএমকে উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) এবং উপপুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে উপপুলিশ কমিশনার (লজিস্টিকস্) পদে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, উক্ত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।
সময়ের আলো/কেএইচও