ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬

2026-07-06T23:30:38+00:00
2026-07-06T23:30:38+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৩০ পিএম 
ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবার।

স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, প্রিয় দল ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে এবং প্রতিপক্ষ সমর্থকদের উপহাসের শিকার হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে পুলিশ বলছে, মৃত্যুর এই ঘটনাটিকে ফুটবল খেলার সঙ্গে জুড়ে দেওয়ার মতো কোনো অকাট্য প্রমাণ এখনও মেলেনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায়। রতন পেশায় একজন শ্রমিক ছিলেন এবং তিনি দুই মাস বয়সী এক সন্তানের জনক।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাড়ির পাশে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখেন রতন। খেলায় ব্রাজিলের পরাজয়ের পর তিনি বেশ হতাশ হয়ে পড়েন। ফুটবলপ্রেমী রতনের স্বজনদের দাবি, প্রিয় দলের হারের পর প্রতিপক্ষ দলের সমর্থকদের নানামুখী কটাক্ষ ও ‘ট্রোল’ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। এই হতাশা থেকেই তিনি গভীর রাতে কোনো এক সময় নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, সোমবার সকালে অনেক ডাকাডাকি করেও রতনের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে কুমারখালী থানা-পুলিশ ভিন্নমত পোষণ করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটিকে একটি সাধারণ আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। নিহতের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, খেলা শেষে রতন রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে গিয়েছিলেন। পারিবারিক বা অন্য কোনো ব্যক্তিগত কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মানুষ যেকোনো দলের সমর্থক হতেই পারে, এটি ব্যক্তিগত বিষয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অনেকেই এই মৃত্যুকে খেলার সঙ্গে জড়িয়ে কাল্পনিক গল্প ছড়াচ্ছেন। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা নির্ভরযোগ্য তথ্য উদ্ধার হয়নি। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এটিকে খেলার হারের সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিক ভিত্তি নেই। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ব্রাজিল  পরাজয়  কুষ্টিয়া  যুবক  ঝুলন্ত মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: