প্রেম নিয়ে গুঞ্জনের মধ্যে যা বললেন কেয়া পায়েল

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বেশ কিছুদিন

2026-07-07T00:30:21+00:00
2026-07-07T00:30:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রেম নিয়ে গুঞ্জনের মধ্যে যা বললেন কেয়া পায়েল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৩০ এএম 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সংগৃহীত ছবি
নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বেশ কিছুদিন ধরেই তার প্রেমের গুঞ্জন নিয়ে শোবিজে নানা শোরগোল চলছে। সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে যে, এক রহস্যময় প্রেমিককে নিয়ে সেখানে ঘুরছেন এই অভিনেত্রী। 

যদিও কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য মেলেনি। তবে এই জল্পনার রেশ কাটতে না কাটতেই যেন নতুন করে কৌতূহল উসকে দিলেন অভিনেত্রী নিজেই।

সোমবার (৬ জুন) সামাজিক মাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন কেয়া পায়েল। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ 

রহস্যময় এক যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই অভিনেত্রীর এমন চিরন্তন প্রেমের প্রশ্ন ছুড়ে দেওয়া— এই দুইয়ে দুইয়ে চার মেলাতে একদমই দেরি করেননি নেটিজেনরা। ছবিটির কমেন্ট বক্সে ভক্তদের নানা মন্তব্যে মুখর হয়ে উঠেছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন!’ আরেকজন লিখেছেন, ‘প্রথম কোনো কিছুই আসলে ভোলা যায় না।’


মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’-এর রহস্য শুধুই একটি সাধারণ ক্যাপশন নাকি নতুন কোনো প্রেমের ইঙ্গিত, তা হয়তো সময়ই বলে দেবে। তবে হঠাৎ করেই অভিনেত্রীর এমন রহস্যময় ও আবেগঘন পোস্ট তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ বড় রকমের কৌতূহল সৃষ্টি করেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রেম  গুঞ্জন  কেয়া পায়েল 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: