রোনালদোকে ৯০ মিনিট খেলানো নিয়ে সমালোচনার জবাব দিলেন কোচ

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। এরপর দলটির কোচ রবার্তো মার্তিনেজের কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক

2026-07-07T09:40:23+00:00
2026-07-07T10:47:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
রোনালদোকে ৯০ মিনিট খেলানো নিয়ে সমালোচনার জবাব দিলেন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৪০ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১০:৪৭ এএম
ছবি : সংগৃহীত
স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। এরপর দলটির কোচ রবার্তো মার্তিনেজের কৌশল নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট মাঠে রাখা নিয়ে ফুটবলবোদ্ধাদের তোপের মুখে পড়েছেন তিনি। তবে সমালোচনার বিপরীতে নিজের সিদ্ধান্তকে যৌক্তিক বলেই দাবি করেছেন এই স্প্যানিশ কোচ।

সংবাদ সম্মেলনে কোচ মার্টিনেজ বলেন, দল যখন একটি গোলের জন্য লড়ছে, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেওয়া যায় না। সে ৯০ মিনিট খেলতে পারে, এতে কোনো সমস্যা নেই। শুধু তার উপস্থিতিই প্রতিপক্ষের রক্ষণে প্রভাব ফেলে। সে জায়গা তৈরি করে দেয়, সেট পিসে কিংবা বক্সের ভেতরে যেকোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারে। তাই ৯০ মিনিটে তাকে তুলে নেওয়ার কোনো অর্থ ছিল না।

রোনালদোর অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা দলের জন্য অত্যন্ত জরুরি ছিল বলে মনে করে মার্টিনেজ। তিনি বলেন, আমি যখন পর্তুগালের দায়িত্ব নিয়েছিলাম, তখন ক্রিশ্চিয়ানোকে নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু সে শুধু গোল বা অ্যাসিস্টে নয়, প্রতিশ্রুতি, নিবেদন আর ফুটবলকে যেভাবে ধারণ করে, সব দিক থেকেই অনুকরণীয় একজন হয়ে উঠেছে। তাকে উদযাপন করা উচিত।


মার্টিনেজ আরও বলেন, আমরা ফুটবলের এক আইকনকে নিয়ে কথা বলছি। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় খুব বেশি নেই। এই বিশ্বকাপে সে যা করেছে, তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে, এমনকি মানুষ হিসেবেও সে আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   রোনালদো  সমালোচনা  কোচ  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: