বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হাউজবোট মেলা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

দেশের জলভিত্তিক পর্যটন শিল্পের প্রসার এবং বিলাসবহুল জলভ্রমণকে আরও জনপ্রিয় করে তুলতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ হাউজবোট

2026-07-07T12:50:11+00:00
2026-07-07T21:26:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হাউজবোট মেলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৯:২৬ পিএম
রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ হাউজবোট ফেয়ার। ছবি : সংগৃহীত
দেশের জলভিত্তিক পর্যটন শিল্পের প্রসার এবং বিলাসবহুল জলভ্রমণকে আরও জনপ্রিয় করে তুলতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ হাউজবোট ফেয়ার (বিএইচএফ)-২০২৬। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (১১ জুলাই) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। 

মেলার আয়োজন করছে হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের হাউজবোট, জলভিত্তিক পর্যটন এবং সংশ্লিষ্ট সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকদের দাবি, এটি দেশের সবচেয়ে বড় হাউজবোটভিত্তিক আয়োজন।

Advertisement

আয়োজকরা জানান, বাংলাদেশের বিলাসবহুল জলভ্রমণ ও জলভিত্তিক পর্যটন শিল্পের সম্ভাবনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় দর্শনার্থীরা হাউজবোট শিল্পের বর্তমান অবস্থা, এর সম্ভাবনা, বিভিন্ন পর্যটনসেবা এবং জলভিত্তিক ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন।

এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দ্য হাওর সেইল এবং পাওয়ারড বাই ঘুরিং ফিরিং। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এছাড়া মেলার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সময়ের আলো। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হাউজবোট  মেলা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: