গ্যাসের স্বল্পচাপ নিয়ে যা জানালো পেট্রোবাংলা

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। এতে

2026-07-07T13:04:36+00:00
2026-07-07T13:04:36+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
অর্থনীতি
গ্যাসের স্বল্পচাপ নিয়ে যা জানালো পেট্রোবাংলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম 
সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সংগৃহীত ছবি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীস্থ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারাদেশের সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

মঙ্গলবার (৭ জুলাই) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন বলে জানানো হয়েছে।
 
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   পেট্রোবাংলা  গ্যাস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: