স্বাস্থ্যখাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

2026-07-07T14:09:02+00:00
2026-07-07T14:13:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বাস্থ্যখাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ২:১৩ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

Advertisement
অর্থমন্ত্রী বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।


তিনি আরও বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের সাফল্য দেখাতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে কার্যকর নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বেসরকারি খাতের বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   স্বাস্থ্যখাত  বিনিয়োগ  বেসরকারি  অর্থমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: