ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’ ভূমিকার জন্য জার্মানিকে দায় স্বীকার করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে

2026-07-07T14:21:35+00:00
2026-07-07T14:22:32+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসমাইল বাঘাই
ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’ ভূমিকার জন্য জার্মানিকে দায় স্বীকার করতে হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ২:২২ পিএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালী নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সহযোগিতার জন্য জার্মানিকে ‘কড়া মূল্য দিতে হবে’ এবং এ বিষয়ে তাদের জবাবদিহি করতে হবে। 

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলের বক্তব্যকে 'চরম লজ্জাজনক' বলে মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করেন, ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত ‘যুদ্ধাপরাধে’ জার্মানির ভূমিকার জন্য দেশটিকে দায় স্বীকার করতে হবে।

বাঘাই লেখেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জড়িত থাকার জন্য জার্মানিকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। এই আগ্রাসনের অপরাধে সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ভারী মূল্য বহন করতে হবে। 


জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল সম্প্রতি দাবি করেছিলেন, হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের ব্যয় ইরানেরই বহন করা উচিত। তার ওই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান।    

যদিও এ বিষয়ে জার্মান সরকারের পক্ষ থেকে ইরানের সর্বশেষ মন্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এ প্রণালি ঘিরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিরোধ নতুন নয়। সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য সেই উত্তেজনাকেই আরও উসকে দিয়েছে।  



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ইসমাইল বাঘাই  ইরান  জার্মানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: