প্রাণ ফিরেছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে, কাপ্তাইয়ে অবস্থিত

2026-07-07T15:25:19+00:00
2026-07-07T15:27:45+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
প্রাণ ফিরেছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৩:২৭ পিএম
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। ছবি : সংগৃহীত
টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন পূর্বের তুলনায় অনেকটাই বেড়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটই সচল রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী, এই ৪টি ইউনিট থেকে বর্তমানে মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ।


তিনি জানান, ৪টি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াটসহ মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তারেক আহমেদ আরও জানান, ‘বর্তমানে রুলকার্ভ (পানির পরিমাপক নির্দেশিকা) অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ৭৯ দশমিক ৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে এবং হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।’

উল্লেখ্য, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে ঠেকলেও, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কেন্দ্রটিতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   কাপ্তাই  বিদ্যুৎ  কেন্দ্র  উৎপাদন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: