জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার

2026-07-07T16:59:03+00:00
2026-07-07T17:02:17+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৫:০২ পিএম
ছবি : সময়ের আলো
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক তৌহিদ হোসেন, তাঁর বাড়ি পাঁচবিবি উপজেলায়। অপর নিহত ব্যক্তি অজ্ঞাতপরিচয় এক নারী। তাঁর বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক তৌহিদ হোসেন ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জয়পুরহাট  ট্রাক  অটোরিকশা  মুখোমুখি সংঘর্ষ  নিহত  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: