সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, ক্যাডার পদ ফাঁকা ৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে সরকারি চাকরিতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এর

2026-07-07T19:39:20+00:00
2026-07-07T20:08:34+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, ক্যাডার পদ ফাঁকা ৮ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৮:০৮ পিএম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত
দেশে সরকারি চাকরিতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এর মধ্যে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৮ হাজার ৯৯।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, গত ৩০ জুন পর্যন্ত দেশে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। একই সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮ জন। যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে কর্মরত ৮৯৩ জন এবং উপসচিবের ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২ হাজার ৯৪০ জন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষায় নিয়োগের সুপারিশ দিতে সময় আগের তুলনায় কমে এসেছে। ৪৭তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর সাত মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএসের ফল প্রকাশে সময় লেগেছে দুই বছর দুই মাস নয় দিন, ৪৫তম বিসিএসে দুই বছর ১১ মাস ২৭ দিন এবং ৪৪তম বিসিএসে তিন বছর সাত মাস।


তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা।

মো. আব্দুল বারী বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন ক্যাডারে দক্ষতা, যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে যথাসময়ে পদোন্নতি দেওয়া হচ্ছে। ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে নারী কর্মকর্তা-কর্মচারীর হার বর্তমানে ২৯ শতাংশ।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত থেকে মেধা, সততা ও দক্ষতাকে প্রধান বিবেচ্য হিসেবে অনুসরণ করা হচ্ছে।

এদিকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

সময়ের আলো/ কেএইচও


  বিষয়:   সংসদ  জনপ্রশাসন প্রতিমন্ত্রী  সরকারি চাকরি  পদ শূন্য  ক্যাডার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: