টিএসসিসহ ৫ স্থানে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা

2026-07-07T19:51:54+00:00
2026-07-07T19:51:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
টিএসসিসহ ৫ স্থানে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম 
ফলে ফুটবলপ্রেমীরা বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে পারবেন না। ছবি : সংগৃহীত
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে পারবেন না।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবারের সব আয়োজন স্থগিত করা হয়েছে।


তবে আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে নির্ধারিত পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আবারও বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হলের খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   টিএসসিস  বড়পর্দা  বিশ্বকাপ ম্যাচ  সম্প্রচার  সাময়িক বন্ধ 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: