বান্দরবানের পর সাজেকেও ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বান্দরবানের পর এবার রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাজেক ভ্যালি’তেও পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। অতি ভারী বর্ষণ,

2026-07-07T20:34:52+00:00
2026-07-07T20:34:52+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কা
বান্দরবানের পর সাজেকেও ভ্রমণে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম 
সাজেক। ছবি : সংগৃহীত
বান্দরবানের পর এবার রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাজেক ভ্যালি’তেও পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। অতি ভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বলবৎ থাকাকালীন সাজেক ভ্যালির সব কটেজ, পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের যাতায়াত ও ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সাম্প্রতিক পূর্বাভাস এবং গত কয়েকদিনের অবিরাম ও মুষলধারে বৃষ্টির কারণে পার্বত্য জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢল ও মাটির চাঁই ধসে পড়ার ফলে অভ্যন্তরীণ সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে সমগ্র রাঙামাটি জেলায় চলাচলের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা ও চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং জেলা প্রশাসনের দেওয়া সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  সাজেক  বান্দরবান  পর্যটক  ভ্রমণ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: