বাকৃবিতে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক এবং ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলমকে

2026-07-07T20:58:58+00:00
2026-07-07T20:58:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
বাকৃবিতে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম 
মো. নাজিবুল হক আবিদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক এবং ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলমকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৭ জুলাই) এই ঘটনার প্রতিকার চেয়ে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

লিখিত অভিযোগে অধ্যাপক ড. মো. সামছুল আলম উল্লেখ করেন, সকাল ১০টার দিকে ফার্মাকোলজি বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী তার ভর্তিজনিত কিছু ত্রুটি নিয়ে আমার চেম্বারে আসেন। সে সময় ওই শিক্ষার্থীর সঙ্গে বাকৃবি শাখা ছাত্রদল নেতা নাজিবুল হক আবিদও উপস্থিত ছিলেন। ভর্তিসংক্রান্ত ত্রুটি নিয়ে কথা বলার একপর্যায়ে নাজিবুল হক আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। তিনি আমাকে গালিগালাজ, হেনস্তা ও নানা ধরনের হুমকি প্রদান করেন। মৌখিকভাবে তিনি আমাকে সব উপায়ে হেনস্তা করেছেন।

সামছুল আলম আরও বলেন, আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং এর যথাযথ বিচার দাবি করছি।


অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রদল নেতা মো. নাজিবুল হক আবিদ বলেন, আমার বিভাগের এক জুনিয়র স্নাতকোত্তর শিক্ষার্থীর ভর্তিজনিত সমস্যা নিয়ে আমি অধ্যাপক স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। ওই শিক্ষার্থী ইতোমধ্যে ১ম ও ২য় সেমিস্টার শেষ করেছেন এবং তার সিজিপিএ ৪.০০ (আউট অব ৪.০০)। অথচ সর্বশেষ থিসিস সেমিস্টারে এসে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি থেকে তাকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এর আগে তাকে কোনো আগাম সতর্কবার্তা বা নোটিশ দেওয়া হয়নি। এমন একজন মেধাবী ছাত্রের সঙ্গে এটি গুরুতর অন্যায় করা হয়েছে বলে আমি মনে করি এবং এই বিষয়টি নিয়েই আমি স্যারের সাথে জোরালোভাবে কথা বলেছি।

শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি ন্যায়ের পক্ষে জোরালোভাবে কথা বলেছি। বিভিন্ন মানুষ এটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। যারা হাসিনার মতো স্বৈরাচার, আমরা শুধু তাদেরই হুমকি দেবো। ন্যায়ের পক্ষে থাকা কোনো মানুষকে আমরা কখনো হুমকি দেবো না। আমার জোরালোভাবে কথা বলাটাকেই উনি হয়তো হুমকি মনে করছেন।

এই বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, ছাত্রদলের কেউ যদি কোনো ধরনের অসাংগঠনিক কাজে লিপ্ত হয়, তবে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, নাজিবুল হক আবিদ দীর্ঘদিন ধরে হলে থাকেন না এবং তার ছাত্রজীবনও শেষ। তিনি তার বিভাগের বড় ভাই হিসেবে ওই শিক্ষার্থীর দাবি নিয়ে স্যারের কাছে গিয়েছিলেন। তবে একজন শিক্ষকের সঙ্গে তিনি যে আচরণ করেছেন, তা অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ এবং অন্যায়। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব।

সার্বিক বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট ছাত্রকে হল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাকৃবি  শিক্ষক  হেনস্তা  হুমকি  ছাত্রদল  নেতা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: