আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার মিসরীয় গোলরক্ষকের

খেলা

আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার হাইভোল্টেজ নকআউট ম্যাচের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন

2026-07-07T21:09:50+00:00
2026-07-07T21:10:08+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার মিসরীয় গোলরক্ষকের
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৯:১০ পিএম
গোলরক্ষক মোহাম্মদ এল শেনাউই। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার হাইভোল্টেজ নকআউট ম্যাচের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছেন মিসরীয় জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ এল শেনাউই। ৩৭ বছর বয়সী আল আহলির এই তারকা স্পষ্ট জানিয়েছেন, তার মূল লক্ষ্য কেবল প্রথম রাউন্ড পার হওয়া নয়, বরং তার চূড়ান্ত স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ জয় করা!

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এল শেনাউই মিসরের বিশ্বকাপ পরিকল্পনা ও নিজের আকাঙ্ক্ষা নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য বিশ্বকাপ জয় করা। কাজটা অবশ্যই অত্যন্ত কঠিন, কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা এবং এটি জেতাই আমার মূল স্বপ্ন। আমরা জানি প্রতিপক্ষ দলগুলো কতটা শক্তিশালী। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি এবং ধাপে ধাপে এগোতে চাই। তবে আপনি যদি আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করেন, আমি বলব— আমি বিশ্বকাপ জিততে চাই।

মিসরের ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হওয়ার রেকর্ড নেই। তবে ২০২৬ সালের এই টুর্নামেন্টে নতুন এক মাইলফলক স্পর্শ করতে চায় ফারাওরা। এল শেনাউই মনে করেন, এবার তাদের সামনে ভালো করার স্পষ্ট সুযোগ রয়েছে।

দলের তরুণ ও নতুন খেলোয়াড়দের নকআউট পর্বের চাপ সামলাতে সাহায্য করার জন্য মোহাম্মদ সালাহ এবং ত্রেজেগের মতো অভিজ্ঞ তারকাদের উদাহরণ টেনেছেন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলা এই তিন অভিজ্ঞ সেনানি দলের বাকিদের বড় মঞ্চের আবহের সঙ্গে খাপ খাইয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নিজের প্রথম বিশ্বকাপ অভিষেকের স্মৃতিচারণ করতে গিয়ে এল শেনাউই জানান, দীর্ঘ ২৮ বছর পর সেবার মিসর বিশ্বকাপে কোয়ালিফাই করায় দলের ভেতর উন্মাদনা ও চাপ দুই-ই ছিল আকাশচুম্বী। উরুগুয়ের বিপক্ষে দুপুরের ম্যাচের আগে দলের অধিকাংশ খেলোয়াড় উত্তেজনার কারণে রাতে ঘুমাতেই পারেননি!

সেই ম্যাচে দল ১-০ গোলে হারলেও দুর্দান্ত সব সেভ করে ম্যাচসেরা হয়েছিলেন এল শেনাউই। তিনি বলেন, সেটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ছিল, যা আমি কখনো আশা করিনি। বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, যা আমি ২০১৮ সালে পূরণ করেছি। এবার আমি আমার দ্বিতীয় অভিজ্ঞতার জন্য প্রস্তুত।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  খেলা  আর্জেন্টিনা  মিশর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: