চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল বুধবার (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা আংশিক স্থগিত করা হয়েছে।

2026-07-07T23:03:31+00:00
2026-07-07T23:03:31+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
বৈরী আবহাওয়া
চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
দেশে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল বুধবার (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা আংশিক স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আমিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি(বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।

তবে দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সময়ের আলো/কহু



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: