অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ৩–২ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত কামব্যাক করেছে আর্জেন্টিনা। ম্যাচের এক পর্যায়ে ২–০ গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল শেষ

2026-07-08T00:02:16+00:00
2026-07-08T00:02:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ৩–২ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:০২ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত কামব্যাক করেছে আর্জেন্টিনা। ম্যাচের এক পর্যায়ে ২–০ গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল শেষ মুহূর্তে তিন গোল করে ৩–২ ব্যবধানে এগিয়ে গেছে।

নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে (৯০+২) লিসান্দ্রো মার্তিনেজের দারুণ অ্যাসিস্ট থেকে বক্সের মাঝখান থেকে হেডে জালে বল জড়ান এনজো ফার্নান্দেজ। তার এই গোলেই প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা।

এর আগে মিশর ২–০ ব্যবধানে এগিয়ে থাকলেও চার মিনিটের ঝড়ে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টিনা। এরপর শেষ দিকে এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


  বিষয়:   প্রত্যাবর্তন  ব্যবধান  আর্জেন্টিনা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: