মিসরের বিপক্ষে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পা রেখেছে মেসির আর্জেন্টিনা। শেষদিকে মাত্র ১৪ মিনিটের তাণ্ডবে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবেসেলেস্তেরা।
আর্জেন্টিনার এ কেবল জয়ের আনন্দই বয়ে আনেনি, বরং ফুটবল ইতিহাসের পাতায় আর্জেন্টাইন জাদুকর মেসিকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়। বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
একনজরে দেখে নেওয়া যাক মিসরের বিপক্ষে গড়া মেসির রেকর্ডগুলো-
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাত : মিশরের জালে বল জড়িয়ে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ২১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যা ১৯টি।
টানা ৯ ম্যাচে গোল : কাতার বিশ্বকাপ থেকে শুরু করে চলমান ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ৯ ম্যাচে গোল করেছেন মেসি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ফ্রাস্রে জাস্ট ফন্টেইন এবং ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের জাইরজিনহো টানা ৬ ম্যাচে গোল করেন। মেসি তাদের দুজনকেই ছাড়িয়ে এখন এককভাবে এই রেকর্ডের মালিক।
অ্যাসিস্টের নতুন রেকর্ড : মিসরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ান রোমেরো। বক্সের মধ্যে বাঁম দিক উড়ে আসা বল দুর্দান্ত এক হেডারে মিসরের জালে জড়ান তিনি। তার এ গোলটিতে সহায়তা করেন মেসি। এতে বিশ্বকাপে তার অ্যাসিস্ট এখন ৯টি। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন স্বদেশি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৮ অ্যাসিস্টের রেকর্ডকে।
সবচেয়ে বেশি বয়সে গোল ও অ্যাসিস্ট : মিশরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়া খেলোয়াড় হলেন। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের নিলস লিডহোম এই রেকর্ড গড়েছিলেন।
নকআউট পর্বে নতুন রেকর্ড : বিশ্বকাপের নকআউট পর্বে টানা ৬টি ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। এর আগে ব্রাজিলের লিওনিদাস দা সিলভা, ভাভা এবং হাঙ্গেরির জর্জ সারোসির টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড ছিল। মেসি সেই দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালেন।
৩৫-ঊর্ধ্ব ম্যাজিক : বয়স যেন মেসির জন্য কোনো বাধাই নয়। ৩৫ বছর পার হওয়ার পরও বিশ্বকাপের মঞ্চে নিয়মিত গোল করে তিনি দেখিয়ে চলেছেন নিজের অসাধারণ ধারাবাহিকতা। একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে সবচেয়ে বেশি বয়সে এমন কৃতিত্ব গড়ার নজিরও স্থাপন করেছেন তিনি। ৩৫ বছর বয়সের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৫টি, যা আর কোনো ফুটবলারের নেই।
স্বদেশি স্তাবিলের রেকর্ডে ভাগ : ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের গড়া এক আসরে ৮ গোলের আর্জেন্টিনার সর্বোচ্চ রেকর্ডের পাশে এখন মেসির নাম।
সময়ের আলো/আআ