২৯ তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা

ইউএই প্রতিনিধি

শিক্ষা

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার পুরস্কারের ২৯তম সংস্করণ চালুর ঘোষণা দিয়েছেন।

2026-07-08T08:31:37+00:00
2026-07-08T08:46:09+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
শিক্ষা
২৯ তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা
ইউএই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩১ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৮:৪৬ এএম
সংগৃহীত ছবি
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার পুরস্কারের ২৯তম সংস্করণ চালুর ঘোষণা দিয়েছেন। এটি কুরআন মুখস্থকারীদের (হাফেজ) সম্মান জানানোর জন্য বিশ্বের বৃহত্তম পুরস্কার।

এই বৈশ্বিক পুরস্কারের গত সংস্করণে ১০৫টি দেশ থেকে ৫,৬১৮ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেছিলেন। এ বছর পুরস্কারের অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ স ডলার। এই পক্রিয়া Quran. gov . ae-এর মাধ্যমে এখন থেকে নিবন্ধন করা যাবে বলেও জানান।

আল্লাহর বাণী হলো আলো, পথনির্দেশ এবং করুণা। আমরা ২৯ বছর ধরে এর মুখস্থকারীদের সম্মানিত করে আসছি এবং ইনশাআল্লাহ, আমরা এই পথ ও যাত্রা অব্যাহত রাখব, সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এক্স-এ একটি পোস্টে এই কথা যোগ করেন। এবং ঘোষণা করেন যে, এ বছরের পুরস্কার বিজয়ীদের ২০২৭ সালের রমজানে সম্মানিত করা হবে।

এই পুরস্কার গুলো তিনটি বিভাগে কুরআন মুখস্থকারীদের সম্মানিত করবে বলে উল্লেখ করা হয়েছে। যথাক্রমে, প্রথম বিভাগ-দুবাই আন্তর্জাতিক কুরআন পুরস্কার পুরুষ বিভাগ, বয়স ১৬ এবং তার বেশি (উন্মুক্ত বয়সসীমা)। দ্বিতীয় বিভাগ- দুবাই আন্তর্জাতিক কুরআন পুরস্কার পুরুষ ও মহিলা বিভাগ, বয়স ১৬ এবং তার কম। তৃতীয় বিভাগ- গ্লোবাল কুরআনিক পার্সোনালিটি।

প্রথম বিভাগে অংশগ্রহণের যোগ্যতা, তাকে অবশ্যই তেলাওয়াত ও তাজবীদের নিয়ম মেনে সম্পূর্ণ ও দক্ষতার সঙ্গে পবিত্র কুরআন মুখস্থ করতে হবে। তাকে অবশ্যই ৩১শে মে, ২০১০ বা তার পরে জন্মগ্রহণ করতে হবে। তাকে অবশ্যই প্রতিযোগিতার পূর্ববর্তী কোনো সংস্করণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো বা সম্মানিত হওয়া যাবে না। তাকে অবশ্যই তার দেশের জাতীয় পোশাক পরিধান করতে হবে। তাকে অবশ্যই উত্তম আচরণ প্রদর্শন করতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতের নিয়মকানুন ও জনসমক্ষে শিষ্টাচার মেনে চলতে হবে।

উল্লেখ করা হয়, প্রথম স্থান বিজয়ীকে- ১ মিলিয়ন ইউএস ডলার, দ্বিতীয় স্থান অর্জন কারী- ১লাখ ইউএস ডলার, তৃতীয় স্থানে অধিষ্ঠিতকে ৫০ হাজার ইউএস ডলার প্রদানের মাধ্যমে পুরুষ্কিত করা হবে।


দ্বিতীয় বিভাগে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলি- অংশগ্রহণকারীকে অবশ্যই তেলাওয়াত ও তাজবীদের নিয়ম মেনে পবিত্র কুরআন সম্পূর্ণ ও দক্ষতার সঙ্গে মুখস্থ করতে হবে। তাদের বয়স ১৬ বছরের বেশি হওয়া যাবে না এবং তাদের জন্ম অবশ্যই ১লা জুন, ২০১০ বা তার পরে হতে হবে। তাদের অবশ্যই প্রতিযোগিতার পূর্ববর্তী কোনো সংস্করণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো বা সম্মানিত হওয়া যাবে না। তাদের অবশ্যই পরীক্ষা সম্পাদনের জন্য নির্ধারিত সময় মেনে চলতে হবে। তাদের অবশ্যই উত্তম আচরণ প্রদর্শন করতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতের নিয়মকানুন ও জনসমক্ষে শিষ্টাচার মেনে চলতে হবে।

এ বিভাগেও প্রথম স্থান বিজয়ী- ১ মিলিয়ন ইউএস ডলার, দ্বিতীয় স্থান- ১ লাখ ইউএস ডলার, তৃতীয় স্থান- ৫০ হাজার ইউএস ডলার পুরুষ্কারে ভূষিত হবেন।

তৃতীয় বিভাগে অংশগ্রহণের জন্য শর্তাবলী নির্ধারণ - মনোনীত ব্যক্তিকে অবশ্যই ইসলাম ও মুসলিমদের সেবায় একটি বিশিষ্ট ভূমিকা পালন করতে হবে। মনোনীত ব্যক্তির সমাজে একটি কার্যকর প্রভাব এবং ইতিবাচক অবদান থাকতে হবে। মনোনীত ব্যক্তিকে অবশ্যই মৌলিকতা ও উৎকর্ষ দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত সুস্পষ্ট পাণ্ডিত্যপূর্ণ কাজ তৈরি করতে হবে। মনোনীত ব্যক্তিকে অবশ্যই অনুকরণীয় আদর্শ হতে হবে এবং ইসলামী বিশ্বে একটি সম্মানজনক অবস্থানের অধিকারী হতে হবে। এই বিভাগের বিজয়ীকে ১ মিলিয়ন ইউএস ডলারের আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুবাই  আন্তর্জাতিক  পবিত্র কুরআন  পুরস্কার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: