এবার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে পাহাড় ধসে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে এক শিশু নিহত হয়েছে। বুধবার

2026-07-08T14:46:07+00:00
2026-07-08T14:46:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
এবার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম 
জঙ্গল সলিমপুরে পাহাড় ধস। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে একদিনের ব্যবধানে পাহাড় ধসে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে অবস্থিত টিনের ঘরের উপর পাহাড়ের কিছু অংশ ধসে পড়লে শিশু আশরাফুল ইসলাম তানভীর নিহত হয়। তার বয়স ১০ মাস।

এ ঘটনায় আহত হয় তার বাবা মাঈন উদ্দিন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রাজবংশী পাহাড় ধসে শিশু মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।


স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। তাতে খুব বেশি সুফল মিলছে না। ফলে মৃত্যুর ঘটনা ঘটছে। গেল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর রহমান নগরে এক যুবক নিহত হয় পাহাড় ধসে। একই দিন বিকেলে পাহাড় ধসে রাঙ্গুনিয়া উপজেলায় একজনের মৃত্যু হয়। দুদিনে মোট তিনজনের মৃত্যু হলো পাহাড় ধসে।

এদিকে সীতাকুণ্ডে বৈরী আবহাওয়া বিবেচনায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় নিতে স্থানীয় স্কুল-কলেজ, মাদরাসা ও সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। লোকজনকে ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করতে মাইকিং করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জঙ্গল সলিমপুর  পাহাড় ধসে  শিশুর মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: