হাম ও উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত তিনজনই ঢাকা বিভাগের

2026-07-08T17:37:41+00:00
2026-07-08T17:37:55+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৫:৩৭ পিএম
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। 

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫২ জন।


একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: