রাজধানীর হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হাতিরঝিল লেক থেকে আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে হাতিরঝিলের

2026-07-08T17:43:31+00:00
2026-07-08T17:43:31+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম 
রাজধানীর হাতিরঝিল লেক ধেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল লেক থেকে আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে হাতিরঝিলের রেইনবো ক্রসিং-সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেক থেকে মরদেহটি উদ্ধার করে।


তিনি আরও জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির কোনো স্বজনকে পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। নিহতের নাম আজিম উদ্দিন (৬৫)। তিনি পশ্চিম রামপুরার উলুম রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কফিল উদ্দিন।

পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজধানী  হাতিরঝিল  লেক  বৃদ্ধ  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: