ইরানের পাল্টা হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের নতুন হামলার পর যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি

2026-07-08T20:04:48+00:00
2026-07-08T20:07:07+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পাল্টা হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৮:০৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের নতুন হামলার পর যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি কার্যত শেষ হয়ে গেছে। 

বুধবার (৮ জুলাই) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আমার মতে, চুক্তিটি শেষ হয়ে গেছে। আমি তাদের সঙ্গে আর কোনো আলোচনা করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘তারা নিকৃষ্ট মানুষ। অসুস্থ মানসিকতার মানুষেরাই তাদের নেতৃত্ব দিচ্ছে। আমার কাছে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।’


এদিকে, ইরানের নতুন হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, মার্কিন বাহিনীর ইরানি লক্ষ্যবস্তুতে হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনাও ঘটে।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে ইরানকে ঘিরে বর্তমান যুদ্ধের সূচনা হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  পাল্টাপাল্টি হামলা  ট্রাম্প  যুদ্ধবিরতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: