৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচদিন বিশ্ববিদ্যালয়ের

2026-07-09T10:06:08+00:00
2026-07-09T10:06:08+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিক্ষা
৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:০৬ এএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচদিন বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


তবে বাস্তবে ছুটির পরিধি আরও দীর্ঘ হচ্ছে। কারণ সরকারি সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার (১০ ও ১১ জুলাই) বন্ধ থাকার পর শুরু হবে গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি। এরপর ১৭ ও ১৮ জুলাই আবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

ফলে সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি থাকবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ছুটি  জাতীয় বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: