ভূমিধসে নারী-শিশু মৃত্যু, সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভূমিধসে নারী ও শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব

2026-07-09T11:22:53+00:00
2026-07-09T11:22:53+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ভূমিধসে নারী-শিশু মৃত্যু, সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২২ এএম 
ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভূমিধসে নারী ও শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কার্যকর পদক্ষেপের অভাবে প্রতিবছর একই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।

বুধবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে অতিবৃষ্টি এখন প্রায় নিয়মিত ঘটনা। এর সঙ্গে প্রতিবছর ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানিও ঘটছে। কিন্তু প্রতিটি ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হলেও দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তার ভাষায়, এসব কেবল দুর্ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফল।


তিনি বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মহিলা হেফজ মাদ্রাসার তিন শিক্ষার্থীর মৃত্যু এবং এর আগে একই ক্যাম্পে নারী-শিশুসহ আট রোহিঙ্গার প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পাশাপাশি চট্টগ্রামেও পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর ঘটনাকে তিনি গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের মহাসচিবের দাবি, পাহাড়ধস মূলত মানুষের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ পাহাড় কাটার পরিণতি। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে বছরের পর বছর পাহাড় কাটা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং এ বিষয়ে দায়িত্বে অবহেলা করা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকায় শুধু সতর্কবার্তা প্রচার নয়, ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইসলামী আন্দোলন বাংলাদেশ  ভূমিধস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: