টেকনাফে মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, আহত ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির বিভিন্ন

2026-07-09T17:27:54+00:00
2026-07-09T17:29:42+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, আহত ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৫:২৯ পিএম
গাছ ভেঙে পড়ায় মাইক্রোবাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সময়ের আলো
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement
আহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর বাসিন্দা মোহাম্মদ হক এবং সালাউদ্দিন। আহত মাইক্রোবাস চালকের নাম জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী মাইক্রোবাসটিকে একটি পিকআপ ভ্যান সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলী এলাকায় সড়কের পাশে থেমে যায়। প্রায় ১০ মিনিট পর সড়কের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে মাইক্রোবাসটির ওপর পড়ে। এতে চালকসহ আরও ২ জন আহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি থানায় নেওয়া হয়েছে। পরে সড়ক থেকে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে, মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   টেকনাফ  মাইক্রোবাস  ভেঙে  গাছ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: