৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক

2026-07-09T17:37:52+00:00
2026-07-09T17:37:52+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংগৃহীত ছবি
আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বৈদেশিক শ্রমবাজার সুসংহত, সম্প্রসারণ ও সংরক্ষণ করতে দক্ষ কর্মী গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি কর্মীদের ভাষাগত সমস্যা দূর করতেও বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে।


এদিকে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার শক্ত অবস্থানে রয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস ও পুরো অভিবাসন প্রক্রিয়াকে সহজ করতে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। 

মন্ত্রী আরও বলেন, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভর্তি, সনদায়ন, বিদেশের শ্রম উইং থেকে ডিমান্ড লেটার বা ভিসা সত্যায়ন এবং বহির্গমন ছাড়পত্র ইস্যুর কাজ স্বচ্ছতার সাথে করা হচ্ছে। এছাড়া দালাল বা সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে ‘রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে তদারকির জন্য জেলা ও উপজেলায় অভিবাসন সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দক্ষ কর্মী  বিদেশ  পরিকল্পনা  প্রবাসী কল্যাণ মন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: