সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ

2026-07-09T18:25:17+00:00
2026-07-09T18:25:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আদালতের বিচারক ছুটিতে থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। এ সময় কারাগার থেকে আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। পরে ভারপ্রাপ্ত বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন, আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।


উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এছাড়া, তিনি ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ হিসেবে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: