দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই)

2026-07-09T18:25:30+00:00
2026-07-09T18:25:30+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। সংগৃহীত ছবি
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান।  

জানা গেছে, বন্দর দিয়ে ভ্রমণ ভিসা নিয়ে ভারতীয়রা বেশি আসছেন। অন্যদিকে বাংলাদেশিরা চিকিৎসা ভিসা নিয়ে যাচ্ছেন। 

একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। ভারত ভ্রমণ ভিসা দিতে শুরু করায় বাংলাদেশি যাত্রী পারাপার আরও বাড়বে।

সূত্রগুলো জানায়, দুই বছর পর দেওয়া ভ্রমণ ভিসায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা ফুলবাড়িয়ার এক যাত্রী প্রথম ভারতে যান। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ভিসা পান। তিনি ছয় মাসের ভিসা পেয়েছেন।   


আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এস.আই মো. আব্দুর রহিম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় গেছেন। ৮ তারিখ থেকে ভিসা পাওয়ায় যাত্রী আরও বাড়বে।    

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় ভ্রমণ ভিসা চালু করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে ২৮ জুন একযোগে ভিসার কার্যক্রম শুরু হয়। ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পাচ্ছেন। 



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ভারত  ভ্রমণ ভিসা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: