পর্তুগালের নতুন প্রধান কোচ হচ্ছেন জর্জ জেসুস

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা সামলে নতুন অধ্যায়ের পথে হাঁটছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে

2026-07-09T19:06:13+00:00
2026-07-09T19:06:13+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
খেলা
পর্তুগালের নতুন প্রধান কোচ হচ্ছেন জর্জ জেসুস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম 
জর্জ জেসুস। সংগৃহীত ছবি
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা সামলে নতুন অধ্যায়ের পথে হাঁটছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রবার্তো মার্টিনেজ। তার উত্তরসূরি হিসেবে এখন সবচেয়ে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নাম। 

পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, চলতি সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করা হতে পারে। এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা সাংবাদিকদের জানিয়েছেন, নতুন কোচকে অবশ্যই পর্তুগিজ ফুটবল ও জাতীয় দলের জয়ের মানসিকতার সঙ্গে মানানসই হতে হবে। তিনি নিজেই পুরো বিষয়টি দেখছেন এবং সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক খবর দেওয়ার আশা রাখছেন।

পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘আ বোলা’ এবং আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী জর্জ জেসুসকে জাতীয় দলের ডাগআউটে আনার সব প্রস্তুতি সম্পন্ন করছে এফপিএফ। 

গত মে মাসে সৌদি আরবের ক্লাব আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর বর্তমানে ফ্রি এজেন্ট (চুক্তিহীন) হিসেবে রয়েছেন এই অভিজ্ঞ মাস্টারমাইন্ড। 

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ক্লাব ফুটবলে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে জেসুসের। বেনফিকার দায়িত্ব পালনকালে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জিতেছেন তিনি। এছাড়া ২০১৯ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে মাত্র এক বছরে পাঁচটি বড় শিরোপা জিতিয়েছিলেন।

আরও পড়ুন

২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতানোর কীর্তিও আছে তার ঝুলিতে। ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে সেলেসাওদের কোচ হিসেবেও আলোচনায় ছিলেন জেসুস।

এবারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল অন্যতম ফেবারিট হিসেবে মিশন শুরু করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এই হতাশা ভুলে দ্রুত ঘুরে দাঁড়াতে চায় পর্তুগিজরা। 

এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেন, “পর্তুগিজ ফুটবলে আমরা নতুন এক জয়ের যুগ শুরু করতে চাই। সামনে আমাদের নেশনস লিগ এবং ইউরো রয়েছে। এরপর আছে ২০৩০ সালের বিশ্বকাপ, যা আমাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য ও স্বপ্ন এখন অনেক বড়।”

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পর্তুগাল  প্রধান কোচ  জর্জ জেসুস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: