গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণবাহী গাড়ির চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহযোগী লজিস্টিক কোম্পানির এক চালককে

2026-07-09T19:54:13+00:00
2026-07-09T19:54:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণবাহী গাড়ির চালক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম 
নিহত চালকের নাম আহমদ নাসের সালিম। সংগৃহীত ছবি
ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহযোগী লজিস্টিক কোম্পানির এক চালককে গুলি করে হত্যা করেছে।     

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এই দাতব্য সংস্থা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নিহত চালকের নাম আহমদ নাসের সালিম। 


ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মানবিক সহায়তা বা ত্রাণ পরিবহন কখনোই হামলার লক্ষ্য হতে পারে না। সংস্থাটি আরও জানিয়েছে, তারা নিহত চালকের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ইসরায়েলের কাছে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ জবাবদিহি দাবি করেছে ডব্লিউসিকে।  

উল্লেখ্য, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা বিভিন্ন মানবিক সংকটে খাদ্য সহায়তা দিয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া সংস্থাগুলোর মধ্যে এটি অন্যতম। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   গাজা  ইসরায়েল  ত্রাণবাহী গাড়ি  চালক  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: