যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরান চুপ করে থাকবে

2026-07-09T21:49:17+00:00
2026-07-09T21:49:17+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরান চুপ করে থাকবে না, বরং পাল্টা আঘাত করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি কেবল ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন হুমকিতে নয়। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে গালিবাফ লিখেছেন, ওয়াশিংটন এখনো বুঝতে পারেনি যে তাদের দাদাগিরি ও চুক্তি ভঙ্গের নীতি আর জবাবহীন থাকবে না।

মার্কিন হুমকিকে পাত্তা না দিয়ে ইরানি স্পিকার সরাসরি বলেন, স্পষ্ট ভাষায় বলছি, আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। অযথা ছটফট বা উসকানি দেওয়া বন্ধ করুন, অন্যথায় আপনারা আরও গভীর সংকটে নিমজ্জিত হবেন। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।


তিনি বলেন, এই সমুদ্রপথ কেবল ইরানের ব্যবস্থাপনার অধীনেই উন্মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হুমকি এখানে খাটবে না।

এদিকে, জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে। 

তারা সতর্ক করে বলেছে, সন্ত্রাসী আমেরিকান সেনাবাহিনী যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে এই অঞ্চলে থাকা অন্য কোনো মার্কিন ঘাঁটিই আমাদের হামলা থেকে নিরাপদ থাকবে না। 

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  হামলা  পাল্টা আঘাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: