রুপালি পর্দায় অভিষেকের অপেক্ষায় তিশা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রুপালি পর্দায় অভিষেকের অপেক্ষায় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রায় একবছর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’-এ নাম লেখালেও মুক্তি

2026-07-10T02:57:34+00:00
2026-07-10T02:57:34+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আনন্দ সময়
রুপালি পর্দায় অভিষেকের অপেক্ষায় তিশা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৫৭ এএম 
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
রুপালি পর্দায় অভিষেকের অপেক্ষায় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। প্রায় একবছর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’-এ নাম লেখালেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

ইতোমধ্যে সিনেমাটিতে নিজের ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছেন এই অভিনেত্রী। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি গত বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। শাকিব খান ও তিশার ভক্তরাও অপেক্ষায় ছিলেন। কিন্তু শতভাগ কাজ শেষ না হওয়ায় আলোর মুখ দেখেনি সিনেমাটি। ফলে দীর্ঘায়িত হয় তানজিন তিশার অপেক্ষা।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই নায়ক শাকিব খানকে সহশিল্পী হিসেবে পাওয়া যেকোনো অভিনেত্রীর জন্যই বড় সুযোগ। বড়পর্দায় নিজের অভিষেক নিয়ে তানজিন তিশা বলেন, প্রথম সিনেমা মানেই অন্যরকম এক অনুভূতি। অনেক দীর্ঘ অপেক্ষার পর এই সিনেমাটির কাজ করেছি। ‘সোলজার’-এর মতো একটি বড় ক্যানভাসের সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। তার ওপর আমার বিপরীতে আছেন শাকিব খানের মতো দেশের শীর্ষ তারকা।

সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি। এর আগেও একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তানজিন তিশা, তবে মনের মতো চিত্রনাট্য ও চরিত্র না পাওয়ায় কাজ করা হয়নি তার। অবশেষে ‘সোলজার’ সিনেমায় নাম লিখিয়ে বড়পর্দায় অভিনয়ের অপেক্ষার অবসান ঘটান তিশা।

দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের গল্প ওঠে আসবে সোলজার সিনেমায়। জানা গেছে এতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তিশাকে। গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল সোলজারের শুটিং। এতদিন পার হলেও শেষ হয়নি এর কাজ। গত মাসে খবর রটে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু করতে শিগগিরই ব্যাংককে যাচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা।  রকস্টার সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে শাকিব খানও জানিয়েছিলেন, শিগগিরই সোলজারের বাকি কাজ শুরু হবে।

গুঞ্জন ছড়ায় সিনেমাটি আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক সাকিব ফাহাদ। তবে তিনি জানান, চলতি বছরেই মুক্তি পাবে সোলজার। আর এর মাধ্যমে অপেক্ষার অবসান ঘটবে তিশার।

এদিকে বড়পর্দায় নিজেকে মেলে ধরার কারণে ছোটপর্দার কাজও অনেকটাই কমিয়ে দিয়েছেন এই তারকা। বিশেষ করে গত দুই ঈদে ছোটপর্দায় তার উপস্থিতি ছিল খুবই কম। তবে হাতেগোনা কয়েকটি নাটকে কাজ করলেও সেগুলো প্রচারে আসার পর প্রশংসিত হয় তার অভিনয়। ছোটপর্দায় ফের নিয়মিত হওয়া-না হওয়া নির্ভর করছে তিশার প্রথম সিনেমা ঘিরে। তার অভিনীত প্রথম সিনেমার ফলাফলের ওপর ভিত্তি করেই ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নিতে চান।

সময়ের আলো/আআ


  বিষয়:   অভিষেক  তিশা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: