বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার উমারি মসজিদ

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

দীর্ঘ ১৩ শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরের ঐতিহাসিক আল-উমারি মসজিদ। সিরিয়াসহ

2026-07-10T05:29:27+00:00
2026-07-10T05:29:27+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
ইসলাম
বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার উমারি মসজিদ
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:২৯ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৩ শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরের ঐতিহাসিক আল-উমারি মসজিদ। সিরিয়াসহ পুরো লেভান্ত অঞ্চলের অন্যতম প্রাচীন এই মসজিদের নাম জড়িয়ে আছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর সঙ্গে।

গত কয়েক দশকে মসজিদটি শুধু ধর্মীয় ইবাদতখানা হিসেবে ব্যবহার হয়নি, বরং সিরিয়ার যুদ্ধ ও বিপ্লবের এক অনন্য জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। এবার সেই ঐতিহাসিক স্থাপত্যটি ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (ইসেসকো) বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়ে নতুন করে আলোচনায় এসেছে।

মক্কায় মসজিদে নববীর প্রাচীন ঘড়ি প্রদর্শন
পবিত্র মক্কা নগরীর দুই পবিত্র মসজিদ স্থাপত্য প্রদর্শনীতে স্থান পেয়েছে এক বিরল ঐতিহাসিক ঘড়ি। প্রাচীন এই স্মারকটি মদিনার মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের সুদীর্ঘ ইতিহাসের এক অনন্য দলিল। ধারণা করা হয়, ঘড়িটি হিজরি ১২৭৭ (১৮৬০ খ্রিস্টাব্দ) সালের। এটি দুই পবিত্র মসজিদের স্থাপত্য ও অভ্যন্তরীণ সাজসজ্জার পেছনে তৎকালীন মুসলিম শাসকদের সুদীর্ঘকালের গভীর মনোযোগের বিষয়টি প্রমাণ করে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই প্রদর্শনীতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই ঘড়ি। হিজরি ত্রয়োদশ শতাব্দীতে মসজিদে নববীতে সময় গণনার বিবর্তনের মূল্যবান নথিপত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘড়ি। 

কাতারে প্রথম স্মার্ট মসজিদ উদ্বোধন
কাতারে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট মসজিদ উদ্বোধন করা হয়েছে। দেশটির এনডাওমেন্টস এবং ইসলামিক অ্যাফেয়ার্স বা আওকাফ মন্ত্রণালয় মইদার এলাকায় কায়েস বিন সাদ বিন উবাদাহ নামে নতুন এই মসজিদ উদ্বোধন করে। নগরায়ণ এবং জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে নতুন নতুন আবাসিক এলাকায় সুযোগ-সুবিধা বাড়াতে কাতার সরকারের যে দূরদর্শী পরিকল্পনা রয়েছে, এই মসজিদ নির্মাণ তারই অংশ। এর মাধ্যমে মসজিদকে শুধু ধর্মীয় ইবাদতখানা নয়, বরং একটি সামাজিক কেন্দ্র হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন
রাজধানীর ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী এই মহাসম্মেলনটি ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ সালে (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। মহাসম্মেলনের মূল আকর্ষণ হলো প্রতিষ্ঠানটি থেকে গত ৭০ বছরে (১৯৫৬-২০২৬) শিক্ষা সমাপনকারী হাফেজ, ক্বারি, আলেম ও মুফতিদের আনুষ্ঠানিকভাবে ‘সম্মাননা দস্তার’ বা পাগড়ি প্রদান। অনুষ্ঠানে দেশ ও বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের সরব উপস্থিতিতে দ্বীনি শিক্ষা ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই মহাসম্মেলনটিকে সফল ও সার্থক করতে দেশ-বিদেশের সব শুভানুধ্যায়ী ও প্রাক্তন শিক্ষার্থীদের (আবনা ও ফুজালা) আন্তরিক দোয়া, সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে। একই সঙ্গে মাদরাসার সব প্রাক্তন শিক্ষার্থীকে আগামী ১০ অক্টোবরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্ব  ঐতিহ্য  তালিকা  সিরিয়া  উমারি মসজিদ  সময়ের আলো 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: