উলিপুরে ব্রিজ দেবে যান চলাচল বন্ধ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গায় একটি ব্রিজ ধসে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে শতাধিক রিকশা ও অটো

2026-07-10T09:53:31+00:00
2026-07-10T09:58:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
উলিপুরে ব্রিজ দেবে যান চলাচল বন্ধ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৯:৫৮ এএম
ব্রিজ ধসে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গায় একটি ব্রিজ ধসে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে শতাধিক রিকশা ও অটো রিকশাচালক, স্কুল গামী কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ। টানা বর্ষণে খালের পানি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উলিপুর সদর হতে কালিবাড়ি চৌরাস্তা মোড় হয়ে পৌরসভার জোনাইডাঙ্গা গামী পাকা রাস্তার উপর ব্রিজটি। জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মাত্র ৫০ গজ দূরে ব্রিজটির অবস্থান।


ওই এলাকার সহিদুর রহমান, মুকুল মিয়া ও বাবলু মিয়া জানান, গত মঙ্গলবার হঠাৎ করে ব্রিজটির একটি প্রান্ত দেবে যায়। ফলে ওই সময় হতেই বিভিন্ন প্রকারের যানবাহন বিশেষ করে অটো ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মানুষজন ঝুঁকিপূর্ণ-এ ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটেই যাতায়াত করছে। জোনাইডাঙ্গা থেকে আশা প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসায় এ পথ দিয়েই যাতায়াত করে থাকে।

এ বিষয়ে উলিপুর পৌরসভার সচিব ও নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, উলিপুর পৌরসভায় এটি ছাড়াও আরও দুটি ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এ তিনটি ব্রিজের বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছি, বরাদ্দ পেলেই দ্রুত কাজ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   উলিপুর  ব্রিজ  দেবে  চলাচল বন্ধ  ভোগান্তি  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: