পক্ষপাতের অভিযোগে রাজীবপুরে বিএনপির ৩ ইউনিয়নের সম্মেলন স্থগিত

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজনীতি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির অধীনে তিনটি ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র

2026-07-10T12:16:49+00:00
2026-07-10T12:16:49+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
রাজনীতি
পক্ষপাতের অভিযোগে রাজীবপুরে বিএনপির ৩ ইউনিয়নের সম্মেলন স্থগিত
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:১৬ পিএম 
পক্ষপাতের অভিযোগে রাজীবপুরে বিএনপির ৩ ইউনিয়নের সম্মেলন স্থগিত
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির অধীনে তিনটি ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন ও পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পক্ষপাতের লিখিত অভিযোগ ওঠার পর জেলা বিএনপির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, রাজীবপুর উপজেলার ৩টি ইউনিয়নের সম্মেলনকে ঘিরে দলীয় সমর্থক ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী— ৪ জুলাই মনোনয়নপত্র বিতরণ ও ৫ জুলাই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন পরিচালনা কমিটি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (১০ জুলাই) রাজীবপুর ইউনিয়ন, শনিবার (১১ জুলাই) কোদালকাটি ইউনিয়ন এবং রোববার (১২ জুলাই) মোহনগঞ্জ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সম্মেলনকে কেন্দ্র করে পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্রের অপব্যবহারের অভিযোগ ওঠে। মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বুলবুল আহমেদ এ বিষয়ে জেলা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ করেন।


অভিযোগের বিষয়ে বুলবুল আহমেদ বলেন, ইউনিয়নে ৫১ সদস্যের একটি বৈধ ভোটার তালিকা রয়েছে। কিন্তু দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে উপজেলা বিএনপির নেতারা নিজেদের পছন্দের প্রার্থীকে পাশ করানোর জন্য মাত্র ১১ জন সদস্য নিয়ে ভোটের আয়োজন করার চেষ্টা করছিলেন। দলের ভেতরে এমন অনিয়ম ঠেকাতেই আমি জেলা নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ জানাই।

এই অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক পত্রে ৩টি ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

দলীয় প্যাডে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, রাজীবপুর উপজেলাধীন ৩টি ইউনিয়ন বিএনপির কাউন্সিল সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা করে দেখা গেছে যে, কাউন্সিল প্রক্রিয়ায় দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক ও প্রচলিত নিয়মাবলি লঙ্ঘন করা হচ্ছে। সংগঠনের স্বার্থে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করার লক্ষ্যে এই স্থগিতাদেশ দেওয়া হলো।

কাউন্সিল স্থগিতের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই জেলা কমিটির চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে পছন্দের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা ছিল, এখানে কারো পক্ষে প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।

সময়ের আলো/জোই


  বিষয়:   পক্ষপাত  রাজীবপুর  বিএনপি  ইউনিয়ন  সম্মেলন স্থগিত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: