দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির

বাঁশখালী সংবাদদাতা

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব।শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে

2026-07-10T12:30:00+00:00
2026-07-10T21:56:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির
বাঁশখালী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৯:৫৬ পিএম
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

পরিদর্শনকালে জামায়াত আমীর ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্যোগপূর্ণ এই সময়ে বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


দুর্গত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

বাঁশখালীর পাশাপাশি তিনি সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের কর্মসূচি গ্রহণ করেছেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   জামায়াত আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: