থানায় ঢুকে এভাবে মারলে আমরা কার কাছে যাব : ওসি মাসুদ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে? আমরা এখন কার কাছে বিচার নিয়ে যাব? সাধারণ জনগণ দেখেছে, সাংবাদিকরা দেখেছে— আমার একটি

2026-07-10T14:43:12+00:00
2026-07-10T14:44:05+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
থানায় ঢুকে এভাবে মারলে আমরা কার কাছে যাব : ওসি মাসুদ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ২:৪৪ পিএম
বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান। ছবি : সংগৃহীত
থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে? আমরা এখন কার কাছে বিচার নিয়ে যাব? সাধারণ জনগণ দেখেছে, সাংবাদিকরা দেখেছে— আমার একটি কথাও যদি মিথ্যা বা ভুল প্রমাণিত হয়, তবে আমি পুলিশের এই পোশাক খুলে ফেলব, এই পোশাক আর রাখব না!

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বরিশালের আগৈলঝাড়া থানায় একদল উচ্ছৃঙ্খল জনতার হামলায় আহত হওয়ার পর, ক্ষোভ আর বুকভরা আর্তনাদ নিয়ে এভাবেই বিচার চাইলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

একটি মাদক মামলার আসামি রিয়াজ ফকিরের পুলিশ হেফাজতে মৃত্যুর ‘মিথ্যা গুজব’ ছড়িয়ে পড়ার পর বিকেল ৪টার দিকে একদল লোক অতর্কিতে থানায় চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়, যাতে অন্তত ১০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।


থানায় ঢুকে পুলিশকে মারধরের এই নজিরবিহীন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ওসি মাসুদ খান বলেন, এভাবে যদি প্রতিটি পদে পদে আমরা বাধা পাই, তবে আমরা পরিস্থিতি কীভাবে সামাল দেব। সঠিক ও ন্যায়সঙ্গত কাজটা করব কীভাবে? আজ মাদক ব্যবসায়ী আর চোরদের দৌরাত্ম্যের কারণেই দেশের এই অবস্থা। থানার ভেতরে ঢুকে এতগুলো মানুষকে নির্মমভাবে মারা হলো! যে পুলিশ সমাজকে সেবা দেবে, আজ তারাই বিচারের দাবিতে দাঁড়িয়ে আছে।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে গিয়ে খোদ পুলিশকেই কেন থানায় ঢুকে মার খেতে হবে— এমন প্রশ্ন তুলে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

সময়ের আলো/জোই


  বিষয়:   থানা  মাইর  ওসি  আগৈলঝাড়া  মো. মাসুদ খান  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: