ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এখন পর্যন্ত অন্তত একটি ম্যাচ খেলেছেন ৭ হাজার ২৯৫ জন ফুটবলার। কিন্তু তাদের মধ্যে মাত্র ৯ জন এক আসরে ৮ বা তার বেশি গোল করতে পেরেছেন। অর্থাৎ, বিশ্বকাপের ইতিহাসে এই কীর্তি গড়েছেন মাত্র শূন্য দশমিক ১২ শতাংশ ফুটবলার; প্রতি ৮১১ জনে মাত্র একজন। আর সেই বিরল কীর্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে টানা দুই আসরে ৮ বা তার বেশি গোল করার নজির গড়েছেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপে এমবাপে করেছিলেন ৮ গোল। আর ২০২৬ বিশ্বকাপেও এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮।
ফলে পরপর দুই বিশ্বকাপে সমান ৮টি করে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজের জন্য আলাদা একটি অধ্যায় লিখেছেন এই ফরাসি সুপারস্টার।
বিশ্বকাপে ধারাবাহিক গোল করার ক্ষেত্রে এমবাপের এই অর্জন ফুটবল ইতিহাসের অন্যতম বিরল কীর্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে হাজারো ফুটবলারের মধ্যে মাত্র ৯ জন এক আসরে ৮ বা তার বেশি গোল করতে পেরেছেন, সেখানে এমবাপে সেই কীর্তি টানা দুই বিশ্বকাপেই গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
সময়ের আলো/আরবিএন