জুমার নামাজের পর জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়।শুক্রবার (১০ জুলাই)

2026-07-10T19:11:22+00:00
2026-07-10T19:11:22+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জুমার নামাজের পর জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম 
জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন। ছবি : মিডল ইস্ট মনিটর
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। 

শুক্রবার (১০ জুলাই) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে। তবে তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ হুসেন শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে। 

এদিকে, ইসরায়েলের এ পদক্ষেপের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পাঁচটি প্রদেশে হামলার পর মধ্যপ্রাচ্যের চার প্রতিবেশী দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা এই হামলা চালানো হয়। এতে কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কাতারে ক্ষেপণাস্ত্র হামলা-সংক্রান্ত পূর্ব সতর্কীকরণ কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন বাহিনীর একটি জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

আইআরজিসির এই বিবৃতির কয়েক ঘণ্টা পর কুয়েত সরকার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে কুয়েতকে লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। 

তবে সবগুলোই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কুয়েতে একজন নিহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জর্ডানের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, জর্ডানের পূর্বাঞ্চলীয় শহর আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। 

এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলোর মধ্যে আটটিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। বাকি দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব না হলেও আজরাকের মার্কিন ঘাঁটিতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আল-আকসা  ইমাম  ইসরায়েল  জুমা  নামাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: