চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, আমরা

2026-07-10T20:44:02+00:00
2026-07-10T20:44:02+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
আইনমন্ত্রী
চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা ক্ষমতায় আছি, আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবে। কিন্তু এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যাতে সরকারের বদনাম হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করে ব্যক্তিগতভাবে লাভবান হতে পারে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ডের দায় সরকারের ওপর বর্তায় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সরকার কোনোভাবেই সেই দায় নেবে না। এটি সারাদেশের জন্য সরকারের একটি স্পষ্ট বার্তা বলেও তিনি উল্লেখ করেন।

হাসপাতালের সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইনডোর অডিট চালুর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, আপনারা সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।


সভা শেষে শৈলকুপা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরের উপকারভোগীদের মধ্যে সহায়তা বিতরণ করেন আইনমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের হাতে চেক, শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং পুলিশ সুপার আশিস বিন হাছান।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আইন  বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী  মো. আসাদুজ্জামান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: