রাঙ্গুনিয়ায় অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

রাঙ্গুনিয়া প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্যহুম্মাম কাদের চৌধুরীবলেছেন, রাঙ্গুনিয়ায় অবৈধ বালি উত্তোলন বন্ধের পর এবার অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা

2026-07-10T21:16:26+00:00
2026-07-10T21:16:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হুম্মাম কাদের চৌধুরী
রাঙ্গুনিয়ায় অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:১৬ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ায় অবৈধ বালি উত্তোলন বন্ধের পর এবার অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে টানা অতিবৃষ্টিতে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের আগে তিনি রাঙ্গুনিয়ায় অবৈধ বালির ব্যবসা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সেটি করতে পেরেছেন। এবার অবৈধ পাহাড় কাটা বন্ধে কাজ করবেন।

তিনি বলেন, টানা বর্ষণে শুধু রাঙ্গুনিয়াই নয়, দেশের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাম ডুবে যাচ্ছে, এটি একটি জাতীয় সমস্যা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন ভারী বৃষ্টি থাকতে পারে।


সংসদ সদস্য জানান, রাঙ্গুনিয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদের নিরাপদে রাখতে উপজেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র চালু করেছে। সেখানে খাবার, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে চিন্তা-ভাবনা করছে। তবে অনেক মানুষ ঝুঁকি থাকলেও নিজেদের পৈতৃক ভিটেমাটি ছেড়ে অন্যত্র যেতে চান না। এ কারণে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই দাবি বাস্তবায়নে তিনি কাজ করছেন এবং আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   হুম্মাম কাদের চৌধুরী  রাঙ্গুনিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: