রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে

2026-07-10T23:17:37+00:00
2026-07-10T23:17:37+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
রাজনীতি
হাসনাত আবদুল্লাহ
রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম 
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের (দেশের) রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেন না। বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে রাজনীতিবিদরা নীরব থাকেন। কারণ নির্বাচনের আগে রাজনীতিবিদরা ব্যাবসায়িক সিন্ডিকেটদের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পড়ে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন। 


তিনি আরও বলেন, আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলেন এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলব। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন, আমরা সংসদের বাহিরে কথা বলব। জনগণের সামনে কথা বলব। আমাদেরকে কথা বলা থেকে দূরে রাখতে পারবেন না। 

মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ প্রমুখ।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   হাসনাত আবদুল্লাহ  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: