নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনের আগে নতুন শত্রু প্রয়োজন হয়ে পড়েছে। তার দাবি, হামাস, হিজবুল্লাহ

2026-07-10T23:42:32+00:00
2026-07-10T23:42:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হাকান ফিদান
নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:৪২ পিএম 
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংগৃহীত ছবি
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনের আগে নতুন শত্রু প্রয়োজন হয়ে পড়েছে। তার দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর এখন তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এক সংবাদমাধ্যম ওয়ামকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই।


তিনি বলেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ কিছু মানুষ নির্বাচনের যত কাছে যাচ্ছেন, ততই তাদের একটি শত্রুর প্রয়োজন হচ্ছে। হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর এখন তারা আরেকটি শত্রু খুঁজছেন, যাতে নিজেদের প্রতি সহানুভূতি আদায় করা যায়। 

সম্প্রতি নেতানিয়াহু অভিযোগ করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করতে চান। এর জবাবেই এ মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হাকান ফিদান  নির্বাচন  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: