স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হলে বরদাস্ত করা হবে না : সার্জিস

রাজশাহী ব্যুরো

রাজনীতি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়

2026-07-11T09:39:04+00:00
2026-07-11T09:39:04+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
রাজনীতি
স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হলে বরদাস্ত করা হবে না : সার্জিস
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৯ এএম 
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ছবি : সময়ের আলো
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে ‘সেই হাত আর থাকবে না’।

শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমার আজকে পাওয়ার আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম। যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে।


তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক-ওদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি—যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।

এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী সমাবেশে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করে সদস্য সচিব আতিকুর রহমান।

এর আগে সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   স্থানীয় সরকার  নির্বাচন  কারচুপি  সার্জিস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: